‘বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এ পুরস্কার দেওয়া হয়েছে ১৪৩ শিক্ষার্থীকে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৮৭১ জন প্রতিযোগী অংশ নেয়। গত শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতায় জুরিবোর্ডের প্রধান চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এ ছাড়া প্রতিযোগিতার জুরিবোর্ডের সদস্যদের মধ্যে লোকজ শিল্পের রূপকার আবদুস শাকুর শাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও অধ্যাপক ড. ফরিদা জামান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি, দ্বিতীয় ক্যাটাগরিতে সপ্তম থেকে দশম এবং তৃতীয় ক্যাটাগরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ৩০ লাখ টাকার ১৪৩টি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
×
