আহত ১২২

বাড়ছে স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা, মৃত ৩৯

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

দক্ষিণ স্পেনে ট্রেন দূর্ঘটনায় নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ১২২ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনা ২০১৩ সালের পর দেশের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। জরুরি সেবা জানিয়েছে, আহতদের মধ্যে ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি এবং ১২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির কোরদোবা প্রদেশের আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে, মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া দ্রুতগতির ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ–হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে, ভাঙাচোরা ট্রেনের কারগারগুলো ফ্লাডলাইটের আলোতে উল্টে পড়ে আছে। কিছু যাত্রী ভাঙা জানালা দিয়ে বেরিয়ে এসেছেন, আবার অনেকে স্ট্রেচারে নেওয়া হচ্ছে।

স্পেনের পরিবহন মন্ত্রী ওস্কার পুয়েন্টে উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই মাদ্রিদের মধ্যে ও বাইরে সাপ্তাহিক ছুটির পর ভ্রমণরত স্প্যানিশ নাগরিক। অ্যান্ডালুসিয়ার করদোবা, সেভিলা ও গ্রানাডা সহ ২০০-এর বেশি ট্রেন সোমবার বাতিল করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্ক, যা ইউরোপের বৃহত্তম এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, বিদ্যুৎ বিভ্রাট ও রেললাইন থেকে তামার তার চুরির মত ঘটনায় ইতিমধ্যেই সমালোচিত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত