পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন নতুন নয়। তবে এবার আর শুধু গুঞ্জনেই থেমে থাকেননি তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মজার অথচ স্পষ্ট ইঙ্গিতের কারণে ভক্তদের মধ্যে ধারণা জোরালো হচ্ছে খুব শিগগিরই, সম্ভবত আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া। পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।
সম্প্রতি তাদের বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। প্রি-ওয়েডিংয়ের আয়োজনের গুঞ্জন শোনা যায়। কিছু ছবি ভাইরাল হয়। আর সবশেষে হানিয়ার নিজস্ব মন্তব্য, সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে।
এর আগে খবর আসে, শুক্রবার (১৬ জানুয়ারি) আসিম আজহারের বাসায় একটি কাওয়ালি নাইট আয়োজন করা হয়। অনুষ্ঠানটির একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে মিল দেখা যায় ব্যাকড্রপ ও পোশাকের রঙে। এতে অনেকেই ধারণা করেন, প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা মেলেনি।
বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না মমতা: মোদি
ইসলামী ছাত্রশিবিরের বি/ক্ষো/ভ মিছিল