অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা যমুনায় পৌঁছান।
প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
দলীয় সূত্রে জানানো হয়েছে, বৈঠকে প্রধানত দেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে এনসিপি নেতারা তাদের উদ্বেগ ও পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন।
