জয়পুরহাটে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে জেলা বিএনপি এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে শহরের চিত্রাপাড়া এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, শহর বিএনপির সভাপতি আমিনুল হক বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল,জেলা বিএনপির সাবেক সদস্য ফজলে বিন রয়েল, জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য ফ্রন্ডের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নিতীশ কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী হীরালাল সাহাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দিতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
