জয়পুরহাটে দোয়া ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আধুনিক বাস সার্ভিস ‘ব্লু লাইন এক্সপ্রেস’।
রবিবার রাত ১০টার দিকে শহরের সদর রোডে অবস্থিত কাউন্টারে নতুন এ কোচ সার্ভিসের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং ব্লু লাইন এক্সপ্রেসের জয়পুরহাট জেলা কাউন্টার ম্যানেজার মীর শহীদ ফরহাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বাস মালিক-শ্রমিক নেতা ও সুধীজনরা।
উদ্বোধন শেষে যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এসি বিজনেস ক্লাস, সুইট ক্লাস স্লিপিং এবং নন-এসি সুবিধাসম্পন্ন আধুনিক এ বাস সার্ভিসটি জয়পুরহাট-ঢাকা রুটের যাত্রীদের যাতায়াতকে আরও আরামদায়ক ও নিরাপদ করবে।
পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতি