গোবিন্দগঞ্জে এসকেএস ফাউন্ডেশনে দুঃসাহসিক চুরি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া এসকেএস ফাউন্ডেশনের ভল্ট ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা  অফিস কক্ষের  জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে ভল্ট ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা নিয়ে পালিয়েছে ।

এ ঘটনায় এসকেএস ফাউন্ডেশনের বোয়ালিয়া শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে  সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে অফিসিয়াল কার্যক্রম শেষে অফিস তালাবদ্ধ করে কর্মকর্তা কর্মচারিরা বাসায় যান। পরের দিন সকালে তারা অফিসে গিয়ে দেখতে পান অফিসের  জানালার গ্রীল কাটা, টেবিলের ড্রয়ার ও  ভোল্ট ভাঙ্গা এবং ভোল্টে থাকা কিস্তি কালেকশনের ১ লক্ষ ৫৬ হাজার ২৩৪ টাকা নেয়।

ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত