বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎটি মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
