হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ এএম

বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। গত রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিসিবির কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত