জুলাই শহীদদের কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শুরু আমির হামজার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। 

পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নির্বাচনি এলাকায় সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন। এতে আগামী দিনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে বলে প্রত্যাশা জামায়াতের এই প্রার্থীর।

এদিকে, এ আসনের ভোটাররা জানান, তারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের সরব উপস্থিতিতে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনি উত্তাপ ছড়াতে শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত