কুমিল্লা-১০ আসন

রিট খারিজ, বাদ পড়লেন বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২০ এএম

মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তার করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজের আদেশ দেয়। ফলে আসন্ন নির্বাচনে গফুর ভূঁইয়া অংশ নিতে পারছেন না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করে ইসিতে আপিল করেছিলেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকী। গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে ইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন গফুর ভূঁইয়া।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও মো. রুহুল কুদ্দুস কাজল, নাসির উদ্দিন আহমেদ অসীম। নুরে আলম সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন, জ্যোতির্ময় বড়–য়া, এ এস এম শাহরিয়ার কবির। ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ফয়জুল্লাহ। ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, ‘ওনার (গফুর ভূঁইয়া) ছেলেমেয়েরা বিদেশে থাকেন। তারও দ্বৈত নাগরিত্ব আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত