তারেক রহমানের নেতৃত্বে দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে একক ভাবেই ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। 

আজ শনিবার সকালে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু সারাদিন তেবাড়িয়া ইউনিয়নের ও নলডাঙ্গার বিভিন্ন গ্রামে সভা সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে জন সংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। 

এসব সভা সমাবেশে দুলু আরো বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবের আমেজে ভোট দিতে যাবে। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি শৃংখলা ও স্থীতিশীলতা দেখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত