নাটোরে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে মাহাবুবুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।  

রবিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এদিন সন্ধ্যায় পাঁকা বাজারে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়।

নিহত মাহবুবুর রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত হারুন আর রশিদের তৃতীয় ছেলে এবং পাঁকা বাজারের পল্লী চিকিৎসক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকালে আসর নামাজ শেষে মাহাবুবুর রহমান পাঁকা বাজারে তার নিজের ঔষধের দোকানে আসেন। পরে প্রাকৃতিক ডাকে সারা দিতে দোকানের পেছনে যান। পরে সেখান থেকে ফেরার সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়।  স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে গুরুতর অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক সত্যতা নিশ্চিত করে জানান, মাহবুবুর কে হাসপাতালে নিয়ে আসার পরে তার শরীরে সাপের বিষক্রিয়া পরিক্ষিত হয়। এ সময় তাকে এন্টিভাইরাম দেওয়া হলে প্রায় আধা ঘণ্টা পরে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত