সালমান এফ রহমানকে 'দরবেশ বাবা' উপা‌ধি আমি দিয়ে‌ছি: পার্থ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

সালমান এফ রহমানকে দরবেশ বাবা উপা‌ধি আমি দিয়ে‌ছি। শেখ হা‌সিনাকে ফ্যাসিস্ট বলে প্রচার করে‌ছি আমি, এমনটাই জানালেন বিজে‌পির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএন‌পি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

আজ শ‌নিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার শহরের নতুন বাজার এলাকায় বিজে‌পির কার্যালয়ের সামনে ভোলা-১ আসনে গরুর গা‌ড়ি প্রতীকের গণসং‌যোগ অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

পার্থ বলেন, আমি কোনও মারামা‌রি ও হানাহা‌নির রাজনীতি করি না ও তা পছন্দও ক‌রি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প‌রিচ্ছন্ন রাজনী‌তি করতে চাই। আগামীতে তি‌নি জনগণের ভোটে সংসদে গেলে ভোলা-ব‌রিশাল সেতু ও মে‌ডিকেল কলেজসহ নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রু‌তি দেন তি‌নি।

এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকা আসেন আসেন তি‌নি। এ সময় লক্ষা‌ধিক নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে সেখান থেকে গণসং‌যোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত