মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ এএম

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ গণমাধ্যমকে জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়, তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত