শ্রীপুরে অর্ধশতাধিক মানুষের বিএনপিতে যোগদান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাস ভবনে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ সময় যোগদানকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান বিষয়টি নিশ্চিত করেছন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, আব্দুল হান্নান, সজল মাস্টারসহ দলের স্থানীয় নেতারা। 
বিএনপিতে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাওনা গ্রামের  বিশিষ্ট ব্যবসায়ী সবুজ খান, আসাদুজ্জামান খান, শহিদুল ইসলাম, শেখ আবুল হোসেন, সোহাগ খান, বুলবুল খান, সাখাওয়াত হোসেন খান, লিটন শেখ, আজাহার ব্যাপারী, হেলাল উদ্দিন ব্যাপারী, আজিজুল হক, খলিলুর রহমান, রতন মিয়া, নাঈম মিয়াসহ আরও অনেকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত