ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর তরুণের লাশ মিলল খালে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর রাজু মিয়া (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খনকাইয়া খালে ওই তরুণের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত তরুণ রাজু ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির কবির হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাতে নিখোঁজ হন রাজু। পরে নিহতের পিতা কবির হোসেন বাদী হয়ে রাজুর স্ত্রীর বড় বোনের জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।  

নিহতের স্ত্রী তুশি আকতার অভিযোগ করেন, 'বোন জামাইকে (দুলাভাই) বিয়ে করতে রাজি না হওয়ায় তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে ফিরোজ। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, 'খনখনাইয়া খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত