কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগমন করবেন। 

এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি ডিবিসির এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী। 

তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে মোট চারটি কর্মসূচি রয়েছে। 

এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, দুপুর ১২টায় কুলাউড়ায়, পরবর্তীতে সুনামগঞ্জে এবং বিকেলে সিলেট শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ইয়ামির আলী আরও জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

ইতোমধ্যে জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়ার এ নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত