রিয়াদ গ্লোবাল লেবার কনফারেন্সে ড. আসিফ নজরুল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

এআই ও রোবট প্রযুক্তি আগামী দিনের শ্রমবাজারের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি আরবের রিয়াদে সোমবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট। চলবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত।

বাংলাদেশসহ বহির্বিশ্ব থেকে ১শ এর অধিক দেশের প্রতিনিধি ও ১০ হাজার কোম্পানির পলিসি মেকারের অংশগ্রহণে কনফারেন্সে ৫০টিরও বেশি সেশনে ও বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণ আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কনফারেন্সে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ নজরুল।

প্রথমদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয় অবহিত করেন।

ড. আসিফ নজরুল জানান, সৌদি তাকামলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তি অনুসারে বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০,০০০ কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে।

তিনি আরো জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গ-ভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত