নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার প্রতিরোধে আইওএম’এর সচেতনতামূলক কার্যক্রম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত, অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় ঢাকা জেলার সাভার ও কেরানীগঞ্জ উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ভিডিও শো ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়িত করছে।

স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় ব্যক্তিদের সচেতন করার মাধ্যমে নিরাপদ অভিবাসনের সক্ষমতা বৃদ্ধি করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

ওই সচেতনতামূলক কার্যক্রমে সম্ভাব্য অভিবাসীদের নিরাপদ অভিবাসনের সিদ্বান্ত নেয়ার আগে কী কী বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারী নিয়ম মেনে বিদেশ যাবার বিষয়ে বার্তা প্রচার করা হয়। ভিডিও শোতে উপস্থিত সকলে আলোচিত বিষয়সমূহ নিজে মেনে স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে ভূমিকা রাখবেন বলে অঙিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত