রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮৬ মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৮৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, ছয়টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে তিনটি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে তিনটি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ছয়টি বাস, ১৭টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে দুটি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১শ’টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে তিনটি বাস, ১১টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৫৩০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে চারটি বাস, পাঁচটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে দুটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩১টি মামলা করা হয়েছে।
অভিযানকালে মোট ৪৪৯টি যানবাহন ডাম্পিং এবং ১৫১টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত