খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাদির ভূইয়া জুয়েলের কম্বল বিতরণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করে আজকে ভাষানটেক বি আর পি মাঠে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, এলাইয়েন্স ফর ট্রান্সফর্মনেশনের সভাপতি শাহ নাজিম উদ্দীন মুনান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এনামুল কবির শিশির, ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজীব, স্বেচ্ছাসেবক দল নেতা শফিক, কিরণ, রাব্বিসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত