পথসভায় সালাহউদ্দিন

শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার করে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ধানের শীষের প্রার্থীকে ভোট দিন। বিএনপি দেশের শক্তির দল। বাংলাদেশের স্বার্থে গণতন্ত্র রক্ষা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ষষ্ঠ দিনের প্রচারণায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়ার কৈয়ারবিল স্টেশন, জলদাসপাড়া, খোঁজাখালী, খিলছাদকে জনসংযোগ শেষে খিলছাদক স্টেশনে পথসভায় তিনি এসব কথা বলেন। কৈয়ারবিলের জনসংযোগে উপস্থিত নেতাকর্মীকে তিনি বলেন, জনগণের স্বার্থে আগের মতো পরিকল্পিত উন্নয়ন করা হবে। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক এএম ওমর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত