সীমান্তে এবার প্রথম নির্বাচনী একক দায়িত্বে বিজিবি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে সুনামগঞ্জ সীমান্তের দুটি আসনের ৩টি উপজেলায় এবার প্রথম এককভাবে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বিজিবি। হাওড় বেষ্টিত ও দুর্গম এলাকায় একক দায়িত্ব ছাড়াও অন্যান্য বাহিনীর সমন্বয়ে কাজ করবে পুরো জেলায়। পাশাপাশি ৯০ কিলোমিটার সীমান্তের থাকবে ড্রোন নজরদারি।

বুধবার (২৮ জানুয়ারি) বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। 

তিনি বলেন, আগামী ০১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সড়ক ও নৌপথে উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ইতোমধ্যে রায়োট কন্ট্রোল, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করেছে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবির কুইক রেসপন্স ফোর্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত