নেত্রকোনায় উপজেলা আহবায়ক সহ স্বেচ্ছাসেবক দলের ছয় নেতাকে বহিষ্কার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম

নেত্রকোনার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন, নেত্রকোনা জেলাশাখার সাবেক সহ-সাধারন সম্পাদক আহসান হাবীব ভূইয়া রুবেল, আটপাড়া উপজেলা আহ্বায়ক মোঃ ওয়াহিদুর রহমান খান উজ্জল, সদস্য ঈদি আমিন, কেন্দুয়া উপজেলা আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ, সদস্য মোঃ কামাল হোসেন ও কেন্দুয়া পৌর আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবক দলের মোট ছয় জনকে বহিষ্কার করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত