নিপুণ রায় বললেন

রাজাকারের হাতে আমরা বাংলাদেশকে ছাড়তে পারি না

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ এএম

একমাত্র জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ, কোনো রাজাকার বা গুপ্ত চরের হাতে আমরা বাংলাদেশকে ছাড়তে পারি না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সকালে ঢাকা ৩ আসনের অন্তর্গত শুভাঢ্যা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।নিপুন রায় বলেন, গত ১৭ বছর আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমরা জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে রাষ্ট্রীয়ভাবে সব সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত