জাকাত ফেয়ার শুরু কাল

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে অবদান রাখবে জাকাত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ এএম

দেশে এখন এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এ অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করেন জাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ জাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আবদুল মজিদ বলেন, জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে জাকাত প্রদান মানে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, চলতি বছরে ৯০ কোটি টাকা জাকাত সংগ্রহের টার্গেট রয়েছে। সিজেডএম মেধাবিকাশে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৪ হাজার টাকা করে ৩০ মাস জিনিয়াস উচ্চবৃত্তি সহায়তা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত