মঞ্চে বক্তব্যের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পূর্ব মুহূর্তে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তঘেঁষা চন্দনপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে তাকে জনসভাস্থল থেকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপি নেতা জিয়াউর রহমান জানান, বুধবার (২৮ জানুয়ারি) রাত থেকেই হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপরও তিনি চন্দনপুরের নির্বাচনী জনসভায় যোগ দেন। বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত