সাতক্ষীরায় বিএনপির ৩০ নেতাকর্মী বহিষ্কার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ১৭ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির পাঁচ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এসব বহিষ্কারাদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীনের সুপারিশ ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশর সিদ্ধান্তক্রমে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার বহিষ্কৃত নেতারা হলেন নলতা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শিহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাকির হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. সফিরউদ্দীন সবুজ, কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু  ও কুশুলিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য শেখ রবিউল ইসলাম।

এছাড়া আশাশুনি উপজেলার বহিষ্কৃতরা হলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফিকার আলী জুলি, সাবেক সদস্য মিজানুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

এদিকে, একই অভিযোগে এর আগে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা ছাত্রদলের আট নেতাকেও বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত