বাঘারপাড়ায় বাড়ি থেকে ১০ গ্রেনেডসহ অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ এএম

যশোরের বাঘারপাড়া উপজেলার দড়িআগ্রা গ্রামে যৌথবাহিনীর অভিযানে মিলেছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক। গতকাল শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন আকিব জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত