খুলনা-৪

স্মার্ট ভোটার স্লিপের উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে খুলনা-৪ আসনে স্মার্ট ভোটার স্লিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় রূপসা উপজেলার তেরখাদা, দিঘলিয়া থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, ভোটারদের সঠিক তথ্য নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা লক্ষ্যেই স্মার্ট ভোটার স্লিপ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভোটার তথ্য ও স্লিপ জনগণের কাছে পৌঁছে দিতে মোট তিনটি পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

প্রথম ধাপে স্টিকার সংযুক্ত তথ্য স্লিপ তৈরি করা হয়েছে, যা প্রতিটি নাগরিকের বাড়ির দেয়াল বা দরজায় সংযুক্ত থাকবে। দ্বিতীয় ধাপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিউআর কোড স্ক্যান অথবা গুগল প্লে স্টোর থেকে helalkhulna4bnp.info সার্চ করে ভোটাররা সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। তৃতীয় ধাপে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত ‘ভোট ঘর’-এ গিয়ে সরাসরি ভোটার স্লিপ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কোনো ভোটার বিভ্রান্ত না হোক, কেউ ভোটার তথ্য থেকে বঞ্চিত না হোক। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ৩ থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, ১৫টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত