জাহিদুল ইসলাম

যারা বিদেশে পালিয়ে যায় তাদের মুখে 'গুপ্ত' বলা মানায় না

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করে সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছেন। জুলাই বিপ্লবের দেড় বছর পর যিনি দেশে আসতে পারছেন, দেশে আসা নিজের একক সিদ্ধান্ত নয় দাবি করেছে সেই নেতাই এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যারা সামান্য সমস্যা দেখলেই বিদেশে পালিয়ে যায় তাদের মুখে গুপ্ত বলা মানায় না। দেশের জনগণ জানে কারা সংকটে পালিয়ে যায় আর কারা সংকটে জাতির নেতৃত্ব দেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জির মুখোমুখে ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জেন-জি স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করে। পৃথিবীর যত বড়-বড় পরিবর্তন হয়েছে তা তরুণ যুব সমাজের হাত ধরেই হয়েছে। জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাইয়ে প্রতিটি দিন ছিল আমাদের জীবনের শেষ দিন। জুলাইয়ে দিনে ছিল আমাদের শাহাদাতের তামান্না, রাতে ছিল গুম হওয়ার আশঙ্কা। প্রশাসনের রোকজন বাসা-বাড়ি গিয়ে ছাত্রদের খুঁজত। সেখানে কোনও ছাত্রকে পাওয়া গেলে তাকে গুম করে আয়না করে নিয়ে নির্যাতন চালানো হতো।

তিনি বলেন, ৩৬ দিনের জীবন-মরণ লড়াই জেন-জিদের হাত ধরেই জুলাই বিপ্লব অর্জিত হয়। কিন্তু একটি দল খুনি হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বজায় রাখতে চায়। তারা গণভোটরে বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মনে রাখতে হবে, জেন-জি প্রত্যেক ব্যক্তির কথা ও কাজ পর্যবেক্ষক করেই সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত