উত্তরবঙ্গের ৪ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ উত্তরবঙ্গের ৪ গুরুত্বপূর্ণ জেলায় নির্বাচনী সফরে বের হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ থেকে শুরু হওয়া এই সফরে তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বেলা ১১টায় নওগাঁ জেলা সদরের এটিম মাঠে আয়োজিত বিশাল জনসভার মধ্য দিয়ে ডা. শফিকুর রহমান তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন। সেখানে তিনি স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

সফরের পরবর্তী ধাপে তিনি রাজশাহীর গোদাগাড়ীতে যাবেন। দুপুর আড়াইটায় সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর তিনি বিভাগীয় শহর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর এই জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী এই ব্যস্ততম নির্বাচনী পরিক্রমার ইতি ঘটবে নাটোরে। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর সদর আসনে আয়োজিত জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। সেখানে আয়োজিত সমাপনী সমাবেশের মাধ্যমে তিনি তাঁর আজকের উত্তরবঙ্গ সফরের আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত