পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জনসভা আগামীকাল। জনসভাকে ঘিরে পিরোজপুর জেলা জামায়াত সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভাবে ঘিরে গত তিনদিন ধরে ৩৫ থেকে ৪০ জন লোক বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজ এর মধ্যে প্রায় শেষের দিকে। 

আগামী (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। আয়োজকদের আশা, পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সবমিলিয়ে লক্ষাদিক মানুষের সমাগম হবে এ জনসভায়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক বৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত