শ্রীপুরে স্বামীকে ডির্ভোস দেওয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে খুন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে ডিভোর্সের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ডিভোর্সি স্বামী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গাাজীপুর ইউনিয়নের নয়নপুর মালেকে বাড়ি এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনা জড়িত সাবেক স্বামীকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহতের নাম প্রিয়তা আক্তার (২৪)। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। প্রিয়তা আক্তার ওই এলাকায় ভাড়া থেকে পাশের রিদিশা পোশাক কারখানায় চাকরি করতেন।

অপর দিকে অভিযুক্ত সাবেক স্বামীর নাম আনারুল ইসলাম (৩০)। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। ছয় মাস আগে প্রিয়তা আক্তার তার স্বামী আনারুলকে ডির্ভোস দেয়। তাদের চার বছর বয়সী একটি সন্তান আছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান- দুপুরে (লাঞ্চ) খাবার খেতে প্রিয়তা কারখানা থেকে বের হলে রাস্তায় তার সাবেক স্বামী পথ আটকে ধরে। এ সময় ডির্ভোস নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই ছুরি বের করে স্বামী আনারুল প্রিয়তাকে আঘাত করার ফলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আনারুল পালানোর চেষ্টা করে। এ সময় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। রক্তাক্ত অবস্থায় প্রিয়তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে সে মারা যায়।

নিহত প্রিয়তা আক্তারের ভাগ্নি ইসমা আক্তার মিতু জানান ছয় মাস আগে তার খালা (প্রিয়তা আক্তার) তার খালু আনারুলকে ডির্ভোস দেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এক সময় ডির্ভোসের সিদ্ধান্ত নেয়। তিনি আজ দুপুরে বাসায় আসার পথে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় পাশের একটি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ডির্ভোসের পর থেকে পেছনে লেগে ছিল তার স্বামী। নানা ভাবে হুমকি দিয়ে আসছিল।  আজ রাস্তায় আটকে ছুরি মারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান- খবর পেয়ে নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহনে প্রস্তুতি চলছে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত