জাতীয় পার্টির মহাসচিবের আয়োজিত এক সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মূহুর্তেই ৩৭ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপার মনোনীত ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঞ্চে দাঁড়িয়ে আছেন। সেখানে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতাকর্মীকে উপস্থিতিও দেখা গেছে। মঞ্চের সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষ দাড়িয়ে আছে। তিনি বক্তাব্য দেওয়া জন্য মাইক্রোফোনের সামনে যাচ্ছিলেন। এমন সময় দর্শকদের একটি অংশ “দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা” স্লোগান দিচ্ছেন। দর্শকরা হাত উচিয়ে নাচানাচি করছে। কেউ কেউ শিশুকে ঘাড়ে উঠে নিয়ে নাচছেন।
ভিডিওতে দেখা যায়, যখন দর্শকরা স্লোগান দিচ্ছিলেন তখণ শামীম হায়দার পাটোয়ারী ওদিক, এদিক তাকাচ্ছিলেন। তবে মঞ্চ থেকে মাইকে বার বার মনোযোগ আকৃষ্ট করার আহ্বান করা হচ্ছিল। কিন্তু দর্শকরা জাতীয় পার্টির মহাসচিবের সামনে দাড়িপাল্লা স্লোগান দিয়েই যাচ্ছিল। দাড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর ছিল সভাস্থল।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন এলাকার। সম্প্রতি রামজীবন ইউনিয়নের মেগা ফাইনাল খেলার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
জাতীয় পার্টির প্রার্থীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর স্থানীয় রাজনীতিতে ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, সেইদিন ছিল ফাইনাল ফুটবল খেলা। অনুষ্ঠানে বিজয়ীদের পুরুস্কার দেওয়া কথা ছিল। সেখানে শামীম হায়দার পাটোয়ারীকে প্রধান অথিতি করা হয়। অনুষ্ঠানের মাঝে হঠাৎ কিছু দর্শক দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেওয়া শুরু করে। জাপার সচিব যেখানে উপস্থিত, সেখানে অন্য দলের প্রতীকের স্লোগান দেওয়ায় অনুষ্ঠানের বিগ্ন ঘটে।
