ভোলায় ছাত্রদল নেতা হত্যার মূল হোতাকে শ্রীমঙ্গল থেকে আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

সিলেট শ্রীমঙ্গল থেকে ভোলায় ছাত্রদল নেতা হত্যার মূল হোতা হাসিব ও রনিকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে সিলেট শ্রীমঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়। 

র‌্যাব মিডিয়া কর্মকর্তা জানায়, রাত ০০.৫০ ঘটিকায় র‌্যাব-৮, ভোলা ক্যাম্প  ও র‌্যাব-৯, সিলেট, সিসিপি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযান চালিয়ে মো. হাসিবুর রহমান (৩৮) এবং মো. রনি হাওলাদার(৩৬) নামে দুই জনকে আটক করা হয়। ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী আটককৃত আসামিরা ভোলা ছাত্রদল নেতা সিফাত হত্যার মূল আসামি।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০৮ নং পৌরসভাস্থ আল হেরা রিসোর্টের ৫ম তলার একটি রুম হতে যৌথ অভিযান পরিচালনা করেন। ভোলা সদর থানার চাঞ্চল্যকর সিফাত হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি মো. হাসিবুর রহমানকে (৩৮), গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামী মো. হাসিবুর রহমান (৩৮) এর তথ্য মতে উক্ত মামলার এজাহারনামীয় ৩ নং পলাতক আসামী মো. রনি হাওলাদারকে (৩৬), রাত ১:৫০টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন পৌরসভাস্থ চৌমুহনা আল মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা হোটেল ইছাকি এমোসের ১০৭ নং রুম হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আসামীরা গত ২৪/১২/২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকার সময় ছাত্রদল নেতা মোঃ রিজওয়ান আমিন সিফাত (২৮) কে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়। সিফাত ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাসার পাশে উৎপেতে থাকা আসামিরা সিফাতকে ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে সিফাতের সাথে থাকা ১,১০,০০০ টাকা নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত