উপহার পাওয়া শীতল পাটিতে শুয়ে পড়লেন শফিকুর রহমান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

নির্বাচনি জনসভায় উপহার পাওয়া শীতল পাটিতে মঞ্চেই শুয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার দুপুর ২টার দিকে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত জনসভায় এ উপহার পান তিনি।

পরবর্তীতে উপহার দেওয়া পাটিকরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টার যোগে ঝালকাঠির থানার মাঠে নামেন শফিকুর রহমান। পরে গাড়িতে করে সভামঞ্চের মাঠে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে বক্তব্য দেন।

ঝালকাঠি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত