গাজীপুর-৫ আসনে জনতার দলের মহাসচিব ও কলম প্রতীকের প্রার্থী আজম খান বলেছেন, নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ উপহার দেওয়া হবে। সকল ধরনের সাধারণ চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে স্যাটেলাইট পদ্ধতিতে ক্যামেরার আওতায় আনা হবে এবং প্রথম তিন মাসের মধ্যে বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকায় বেরুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গাজীপুর-৫ আসনে কোনও ধরনের চুরি-ডাকাতি হলে তদন্ত ও যুক্তি প্রমাণ সাপেক্ষে ৭২ ঘণ্টার মধ্যে তার সমপরিমাণ অর্থ পরিশোধ করা হবে।
জনতার দলের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমানের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জনতার দল গাজীপুর জেলা কমিটির সভাপতি হাজী শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, জনতার দলের নেতা শাহজাহান, সিরাজউদ্দিন প্রমুখ।
