গ্ল্যামারাস লুকে ঝলক দেখাচ্ছেন মিম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

কিছুদিন আগেই বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তাক লাগিয়ে দেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন এই লাক্স সুন্দরী; যেখানে নিজেকে ফের মেলে ধরেছেন এক গ্ল্যামারাস লুকে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সেই ছবি প্রকাশের সঙ্গে বেশ সাড়া ফেলে মিমের ভক্তমহলে। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্তদের। 

ছবিগুলোতে মিমকে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন নায়িকা। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত