স্পাইডারম্যান খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডায়ার প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। বিশেষ করে ‘স্পাইডারম্যান’ সিরিজে একসঙ্গে অভিনয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। এবার সেই আগ্রহ নতুন মাত্রা পেয়েছে গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন জেন্ডায়া!সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পোস্টকে ঘিরেই শুরু হয়েছে এই আলোচনা। কেউ কেউ দাবি করছেন, খুব শিগগিরই বাবা হচ্ছেন টম হল্যান্ড।
এমনকি বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। তবে বাস্তবতা হলো, যে পেজ থেকে এই তথ্য ছড়িয়েছে, সেটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। কোনো স্বীকৃত সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রের সঙ্গে যার সম্পর্ক নেই। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এর আগেও একাধিকবার জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে একবার তার মা ক্লেয়ার স্টরমার সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিলেন, যাচাই ছাড়া যেন এমন খবর প্রকাশ না করা হয়। তবু নতুন করে ফের আলোচনায় এসেছে বিষয়টি।
গুঞ্জন আরো জোরালো হওয়ার পেছনে একটি কারণ হিসেবে উঠে আসছে জেন্ডায়ার সাম্প্রতিক পোশাক নির্বাচন। সম্প্রতি তাকে একাধিক অনুষ্ঠানে ঢিলেঢালা, ওভারসাইজ পোশাকে দেখা গেছে। অনেকের ধারণা, অন্তঃসত্ত্বা নারীরা স্বাচ্ছন্দ্যের জন্য এমন পোশাক বেছে নেন। যদিও এটি নিছক ফ্যাশন পছন্দ নাকি অন্য কিছু—তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে এই গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত টম হল্যান্ড বা জেন্ডায়া—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে। শোনা যাচ্ছে, তারা নাকি বাগদানও সম্পন্ন করে করে ফেলেছেন তারা।টস
গ্ল্যামারাস লুকে ঝলক দেখাচ্ছেন মিম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম-চরমোনাই পীর
যশোরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে অভিযান, আটক ৪