গোবিন্দগঞ্জ

পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ মারা অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর। উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। এঘটনায় মাছ চাষী রাজু শেখ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

ভুক্তভোগী রাজু বলেন, রবিবার সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা শত্রুতাবশত আমার পুকুরে বিষ দিয়েছে। কয়েক বছর ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে।

ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে তিনি বলেন আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমি স্থানীয় থানায় অভিযোগ করেছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত