পঞ্চগড়-২ আসন ১১ দলীয় জোট প্রার্থী

চাঁদামুক্ত না চাঁদাযুক্ত এমপি চান ভোট দিয়ে প্রমাণ করুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

পঞ্চগড়-২ আসনে চাঁদামুক্ত না চাঁদাযুক্ত এমপি দেখতে চান ১২ তারিখ ভোট দিয়ে প্রমাণ করুন বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী সফিউল ইসলাসম ওরফে সফিউল্লাহ সুফি।

তিনি বলেন, আপনারা সাধারণ ভোটাররাই হলেন আগামী ১২ তারিখের প্রধান বিচারক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলা ধানহাটি মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপির প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, অন্যায়, জুলুম, ভূমি দখল, ঘুষ দূর্নীতি মুক্ত পঞ্চগড়-২ গঠন করতে আপনাদের সহযোগিতা চাই। কাজেই চাঁদাবাজ না ভালো মানুষকে ভোট দিবেন সেই বিচার আপনাদের কাছেই দিলাম।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর এই এলাকায় চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য করে পরিবেশ নষ্ট করেছে কারা, বিভিন্ন মামলায় মানুষজনকে হয়রানিসহ বাড়িছাড়া করেছে কারা আপনারা ভালো জানেন। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অন্যায়কারী, চাঁদাবাজ, জুলুমবাজ কে মানুষ ভোট দেবেনা এটা আমি বিশ্বাস করি।

উপজেলা জামায়াতে ইসলামের আমীর জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা ব্যারিস্টার মহমুদ আল মামুন হিমু, উপজেলা সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, মাজহারুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত