নাদিরা আক্তার

বিএনপির নমিনেশন পেতে আমার এক টাকাও খরচ হয়নি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেছেন, বিএনপির নমিনেশন পেতে আমাকে একটি টাকাও খরচ করতে হয়নি। আমার রাজনৈতিক আরএস, সিএস ও মাঠের কর্মকাণ্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।

প্রচারণার শেষ দিনে আজ সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত