জোটের প্রার্থীর কম্বল বিতরণ নিয়ে বিএনপির অভিযোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে ১১ দলীয় প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের পক্ষে কম্বল চাদর বিতরণের অভিযোগ করেছে স্থানীয় ধানের শীষ প্রতীকের বিএনপির নেতারা।এদিকে স্থানীয় যুবদলের কর্মীদের সদলবলে আকস্মিক হামলায় নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব পৌর ৭নম্বর ওয়ার্ডের গাছতলা ঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।

ভৈরব পৌর ৭নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী অভিযোগ, সোমবার দুপুরে জানতে পারি স্থানীয় আমানত ইসলামিক স্কুলে নারীদেরকে কম্বল ও চাদর বিতরণ করছে। এই সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিক আমার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ পাঁচজনকে সঙ্গে  নিয়ে ওই স্কুলে যাই এবং তাৎক্ষণিক প্রতিবাদ করি। এক পর্যায়ে উভয়পক্ষের বাকবিতাণ্ড শুরু হলে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে পাশাপাশি সেনাবাহিনীর একটি বিশেষ দলও ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে রাত ৮টায় (রিক্সা) প্রতীকের ১১দলীয় জোটের ভৈরবপুর গাছতলা ঘাট  নির্বাচনী প্রচারণা কার্যালয়ে  জোটের প্রাথী মাওলানা আতাউল্লাহ আমিন সংবাদ সন্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন,  আমাদের  নির্বাচনী প্রচারের কাজে ফ্যামিলির মা-বোনেরা বাড়ি ফিরে যাবার সময় একদল সন্ত্রাসীর অতর্কিতভাবে আমাদের মা বোনদের ওপর হামলা চালায়। তাছাড়া কম্বল চাদর বিতরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম মামুনুর রশীদ বলেন, বিষয়টি আমি জেনেছি সবকিছু পর্যালোচনা করে এর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত