মুন্সীগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২৪ কারাবন্দি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারে ২৪ জন কারাবন্দি। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৭ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেন। এরমধ্যে ২৪ জন পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। দুইজন ভোটাধিকার প্রয়োগ করেননি। অপর আরেকজন জামিনে কারামুক্ত হন। 

জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনি আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন ও কর্তৃপক্ষের কাছে জমা দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত