নিরাপত্তাহীনতার অভিযোগে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও জীবনের নিরাপত্তা না থাকার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

কাজী খায়রুজ্জামান শিপন অভিযোগ করেন, ‘সম্প্রতি আমাকে ও আমার নেতাকর্মীদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি ও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি ও আমার কর্মীদের নিরাপত্তার ঝুঁকির কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছি। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তাই আসন্ন নির্বাচন এখানে সুষ্ঠু হবে না বলে মনে করছি। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত