কানাডায় স্কুলে গোলাগুলি, নিহত ১০

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তথ্যানুসারে, উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।

অন্য একটি স্থানে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনাটিও স্কুলে হামলার ঘটনার সঙ্গে জড়িত জড়িত বলে মনে করছে। আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্দুকধারী নিজেও হয়তো গুলিতে নিহত হয়েছেন।

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যন্ত পৌরসভা, যার জনসংখ্যা প্রায় ২৪০০ জন। ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৭১৭ মাইল উত্তর-পূর্বে এই এলাকার অবস্থান।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এক্স-এ এক বিবৃতিতে বলেন, আমি মেয়র এবং স্থানীয় এমএলএর সাথে কথা বলেছি। আমরা আরসিএমপিকে তাদের প্রয়োজনীয় যেকোনো অতিরিক্ত সহায়তা প্রদান করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত