রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

চট্টগ্রামের রাউজানে এবার আরব আমিরাত প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অস্ত্রধারীরা। বুধবার দুপুরে কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টিম গেলে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুরে ১০-১২ জন অস্ত্রধারী রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান। রুস্তম আলী রাউজানে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে তারা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যান। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত