এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচন পর্যবেক্ষক দল গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। একই দিনে সাক্ষাৎ করেছে নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধিদল।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আনফ্রেলের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রোহানা হেট্টিয়ারাচ্ছি।
এদিকে ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালট্যান্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
